নবীনগরে অপু হত্যা মামলায় দুই তরুণ গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় কামরুল হাসান ওরফে অপু (২৬) হত্যায় জড়িত থাকার অভিযোগে গত শুক্রবার দুই তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন: পৌর এলাকার আলীয়াবাদ গ্রামের রুবেল মিয়া ওরফে বাঘা রুবেল (২২) ও তৌহিদুল ইসলাম (২২)। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর গতকাল রোববার প্রথম আলোকে বলেন, শুক্রবার রাতে ওই দুই তরুণকে গ্রেপ্তার করা হয়। শনিবার সাত দিনের রিমান্ড চেয়ে আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে। ৬ নভেম্বর পুলিশ নবীনগরের কোম্পানীগঞ্জ সড়কের এতিমখানা এলাকা থেকে ভাড়ায় চালিত মোটরসাইকেলের চালক কামরুল হাসানের লাশ উদ্ধার করে। এ ঘটনায় তাঁর বাবা হত্যা মামলা দায়ের করেন।