নবীনগরে আ.লীগের কমিটি গঠন নিয়ে সংঘর্ষ, আহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি গঠনকে কেন্দ্র করে সংঘর্ষে সোমবার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু জাফর জামালসহ কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন। জাফরকে গতকাল মঙ্গলবার সকালে ঢাকায় পাঠানো হয়েছে।খোঁজ নিয়ে জানা যায়, শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের বর্তমান সভাপতি অলিউর রহমান ভূঁইয়া ও সাধারণ সম্পাদক ডা. জাফরের নেতৃত্বাধীন একটি পক্ষ সোমবার শিবপুর ওস্তাদ আলাউদ্দিন খাঁ কলেজে সমেঞ্চলন আহ্বান করেন। কিন্তু কার্যক্রম শুরুর আগেই দ্বিধাবিভক্ত স্থানীয় আওয়ামী লীগের অপর পক্ষের সভাপতি প্রার্থী কবির আহমেদ ও সাধারণ সম্পাদক প্রার্থী আখছিরুল ইসলামের সমর্থক নেতা-কর্মীরা সমেঞ্চলনস্থলে হামলা চালান। এ সময় সংঘর্ষে কমপক্ষে পাঁচজন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিপেটা করে। জাফরকে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে গতকাল সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় এখনো কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’