নবীনগরে আ.লীগের ৫৬ নেতা-কর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পৌর আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে পুলিশ আহত হওয়ার ঘটনায় গত বুধবার রাতে আওয়ামী লীগের ৫৬ জন নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপক কুমার সাহা জানান, উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বুধবার রাতে এই মামলা করেন। তবে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। মামলায় ১৬ জনের নাম উল্লেখ করে মোট ৫৬ জনকে আসামি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, পৌর আওয়ামী লীগের কমিটি ঘোষণা নিয়ে গত বুধবার দুপক্ষের সংঘর্ষে কয়েকজন পুলিশ সদস্য আহত হন। এ ব্যাপারে স্থানীয় সাংসদ শাহ জিকরুল আহমেদ অভিযোগ করেন, যাদের ওপর হামলা হয়েছে, তাদের বিরুদ্ধেই মামলা করেছে পুলিশ। আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে একটি স্বার্থানেষী মহলের ইন্ধনে পুলিশ এ মামলা করেছে।’