নবীনগরে আহত যুবকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা সদরের বণিকপাড়ায় গত শুক্রবার অস্ত্রধারী দুর্বৃত্তদের হাতে গুিলবিদ্ধ সুমন মিয়া (২৫) গতকাল মঙ্গলবার হাসপাতালে মারা গেছেন৷
এলাকার অনেেক জানান, শুক্রবার রােত বণিকপাড়ার আবু তাহের মিয়ার ছেলে জাকির হোসেন (২৮) ও মোসলেম মিয়ার ছেলে সুমন বাজার থেকে বাড়ি ফিরছিলেন৷ এ সময় প্রদীপ সেনগুপ্তের বাড়ির অদূরে ওত পেতে থাকা চার-পাঁচজন অস্ত্রধারী দুর্বৃত্ত ওই দুই যুবকের ওপর হামলা চালায়। দুর্বৃত্তরা ওই দুজনকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম এবং একপর্যায়ে সুমনকে গুিল করে পালিয়ে যায়।
পরে স্থানীয় লোকজন দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁদের অবস্থার অবনতি হলে তাঁদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মোসলেম মিয়া বলেন, ‘ভাই, আমার সব শেষ হইয়া গেছে। কিন্তু যারা আমার নিরপরাধ ছেলেরে গুলি কইরা হত্যা করল, তাদের বিচার কি আমি পামু?’