নবীনগরে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নবগঠিত কাইতলা উত্তর ইউনিয়নের আসন্ন ইউপি নির্বাচনকে কেন্দ্র করে গতকাল মঙ্গলবার সকালে বিবদমান দুই পক্ষের লোকজনের মধ্যে এক সংঘর্ষে ৩০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে আটজনকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ও দুজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।পুলিশ, নির্বাচন অফিস ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার নবগঠিত কাইতলা উত্তর ইউনিয়ন পরিষদের নির্বাচন ২৬ জুন অনুষ্ঠিত হবে। ওই নির্বাচনের গতকাল মনোনয়নপত্র জমা দেওয়ার ছিল শেষদিন।ওই নির্বাচনকে কেন্দ্র করে গতকাল সকাল আনুমানিক আটটার দিকে ওই ইউনিয়নের কোনাউর গ্রামে ইতিমধ্যে মনোনয়নপত্র জমা দেওয়া ওই গ্রামের দুই চেয়ারম্যান প্রার্থী কুদ্দুস মহাজন ও মঙ্গল মহাজনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে।নবীনগর থানার ভরপ্রাপ্ত কর্মকর্তা বলেন, ‘আগামী ২৬ জুনের ইউপি নির্বাচনকে কেন্দ্র করে বিবদমান দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষ হয়। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।’