নবীনগরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় জয়নাল মিয়া (৩৫) নামে এক টেম্পোচালককে কুপিয়ে হত্যা করা হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গতকাল সোমবার জেলা মর্গে পাঠিয়েছে।পুলিশ জানায়, উপজেলার বিটঘর গ্রামে রোববার রাত আনুমানিক দেড়টার দিকে আট-দশজন লোক টেম্পোচালক জয়নাল মিয়ার বাড়িতে যায়। এ সময় জয়নালকে ঘর থেকে বের হওয়ার জন্য লোকজন ডাকতে থাকে। কিন্তু জয়নালের পরিবার দরজা না খোলায় দুর্বৃত্তরা একপর্যায়ে দরজা ভেঙে জয়নালকে ঘর থেকে ধরে নিযে আসে। পরে তাঁকে বাড়ির পার্শ্ববর্তী জমিতে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে। খবর পেয়ে পুলিশ গতকাল লাশ উদ্ধার করে। পূর্ববিরোধের জের ধরে এ খুনের ঘটনা ঘটতে পারে বলে স্থানীয় বিভিন্ন মহল মত প্রকাশ করেছে।নবীনগর থানার উপপরিদর্শক মো. শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘কী কারণে খুনের ঘটনা ঘটেছে, বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।’