নবীনগরে এসআইসহ পুলিশের দুই সদস্য প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্তব্যে অবহেলার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার উপপরিদর্শক (এসআই) আবদুল আউয়াল ও কনস্টেবল আবদুল হককে গতকাল সোমবার জেলা পুলিশ লাইনে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে। জানা গেছে, গত শুক্রবার রাতে উপজেলা সদরের টিঅ্যান্ডটি সড়ক থেকে রিগান ও সুমনসহ তিন যুবককে আটক করে থানায় নিয়ে যাচ্ছিলেন পুলিশের ওই দুই সদস্য। পথে তাঁদের কাছ থেকে হাতকড়া পরা অবস্থায় পালিয়ে যান রিগান ও সুমন। তবে সুমনকে হাতকড়াসহ পুলিশ শনিবার রাতে গ্রেপ্তার করতে সক্ষম হয়।ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. মোখলেসুর রহমান বলেন, কর্তব্যে অবহেলার অভিযোগে ওই দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।