নবীনগরে কলেজছাত্রীকে ধর্ষণের ভিডিও ধারণ মামলা, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার এক কলেজছাত্রীকে ধর্ষণ করে ওই দৃশ্য ভিডিও করে তাঁর পরিবারের কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ইতিমধ্যে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। ওই মেয়েটির মা বাদী হয়ে গতকাল সোমবার নবীনগর থানায় মামলা করেছেন।পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের হাসান মিয়া (২৮) সম্প্রতি একই গ্রামের কলেজপড়ুয়া এক ছাত্রীকে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করেন। গোপনে মুঠোফোনে ধর্ষণ দৃশের ভিডিও ধারণ করে তিনি মেয়েটির পরিবারের কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। বিষয়টি কাউকে জানানো হলে মেয়েটির পরিবারের সদস্যদের হত্যা করা হবে বলেও তিনি হুমকি দেন। হাসানের পরিবার প্রভাবশালী হওয়ায় প্রথমে প্রাণভয়ে মেয়েটির পরিবার আইনের আশ্রয় নিতে সাহস পায়নি। অবশেষে ঘটনাটি জানাজানি হলে জেলার নারী সংগঠন দুর্বার নেটওয়ার্কের সহায়তায় গতকাল সোমবার ছাত্রীটির মা বাদী হয়ে হাসান মিয়াকে প্রধান আসামি করে নয়জনের বিরুদ্ধে নারী নির্যাতন আইনে নবীনগর থানায় মামলা করেন।নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপক কুমার সাহা প্রথম আলোকে বলেন, এক সপ্তাহ আগে ওই ভিডিও সিডি উদ্ধার করে গত ৯ মার্চ হাসানকে তাঁরা গ্রেপ্তার করেন। কিন্তু তখন মেয়েটির পরিবার মামলা করতে সাহস না পাওয়ায় হাসানকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।