নবীনগরে খাল ভরাট বন্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার আলীয়াবাদ খাল ভরাটের কাজ অবশেষে বন্ধ করে দিয়েছে প্রশাসন। জেলা প্রশাসকের নির্দেশে মঙ্গলবার খাল ভরাট বন্ধ করে দেওয়া হয়। নবীনগর-কোম্পানীগঞ্জ সড়কের পাশের ওই খালের মধ্য দিয়ে জনস্বার্থে রাস্তা নির্মাণের কথা বলে স্থানীয় আওয়ামী লীগের নেতা আবদুর রহমান বালি ফেলে এটি ভরাট করছিলেন। এ নিয়ে মঙ্গলবার প্রথম আলোতে ‘জনস্বার্থের দোহাই দিয়ে খাল ভরাটের অভিযোগ’ শীর্ষক শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন ছাপা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সামছুল বলেন, ‘পত্রিকায় খাল ভরাটের সচিত্র সংবাদ প্রকাশিত হওয়ার পর জেলা প্রশাসকের নির্দেশে খাল ভরাটের কাজ বন্ধ করা হয়।’