নবীনগরে খুনের ঘটনায় ১৫ জনকে আসামি করে মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা সদরের পঞ্চবটী এলাকায় দিনদুপুরে অমূল্য বিশ্বাসকে (৫৫) কুপিয়ে খুনের ঘটনায় অবশেষে ১৫ জনকে আসামি করে নবীনগর থানায় মামলা হয়েছে।নিহত ব্যক্তির ছোট ভাই প্রদীপ বিশ্বাস বাদী হয়ে শুক্রবার রাতে মামলাটি করেন। ঘটনার পর থেকে এক পক্ষ শম্ভু বিশ্বাসের বাড়ির লোকজন ঘরে তালা লাগিয়ে পালিয়েছে। নবীনগর থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা যুবরাজ বিশ্বাস বলেন, ‘খুনের ঘটনায় নিহত ব্যক্তির ছোট ভাই অজ্ঞাতনামা ছয়-সাতজনসহ ১৫ জনের নাম উল্লেখ করে মামলা করেছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।’ দুই সংখ্যালঘু পরিবারের মধ্যে সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে শুক্রবার দুপুরে অমূল্য বিশ্বাসকে কুপিয়ে হত্যা করা হয়।