নবীনগরে গৃহবধূ ধর্ষণ ও শিশু খুনের ঘটনায় আরও একজন গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রেজতপুর গ্রামে সংঘটিত ডাকাতি, ধর্ষণ ও শিশু খুনের ঘটনায় রাসেল চৌধুরী (৩২) নামের আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বাড়িও উপজেলার শ্রীরামপুর গ্রামে।গত মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ার জজকোর্ট এলাকা থেকে নবীনগর থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। এর আগে গত ২৫ মে পুলিশ এই মামলার প্রধান আসামি একই গ্রামের বাদশাকে গ্রেপ্তার করে। নবীনগর থানার উপপরিদর্শক মো. শহীদুল ইসলাম বলেন, ‘মামলার প্রধান আসামির স্বীকারোক্তিতে এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রাসেলকে গ্রেপ্তার করি। তাঁর বিরুদ্ধে অস্ত্র মামলাসহ থানায় চারটি মামলা রয়েছে। গতকাল বুধবার সাত দিনের রিমান্ড চেয়ে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।’ ১৯ মে দিবাগত রাতে উপজেলার রেজতপুর গ্রামে মালয়েশিয়া-প্রবাসী এক ব্যক্তির বাড়িতে ডাকাতি করতে এসে ডাকাতেরা ওই বাড়ির পুত্রবধূকে (২০) ধর্ষণ এবং তাঁর দুই বছরের শিশুপুত্রকে হত্যা করে।