নবীনগরে গৃহবধূ ধর্ষণ ও শিশু খুনের পর প্রাণনাশের হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রেজতপুর গ্রামে সংঘটিত ডাকাতি, ধর্ষণ ও শিশু খুনের ঘটনায় রাসেল চৌধুরী (৩২) নামের এক যুবক গ্রেপ্তার হওয়ার পর থেকে ধর্ষিত ওই গৃহবধূ ও তাঁর শাশুড়িকে মোবাইল ফোনে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ অবস্থায় ধর্ষিত গৃহবধূ ও তাঁর শাশুড়ি কয়েক দিন ধরে বাড়ি ছেড়ে অন্যত্র পালিয়ে বেড়াচ্ছেন। বিষয়টি ধর্ষিত গৃহবধূর পরিবারের পক্ষ থেকে শনিবার নবীনগর থানার ওসিকে জানানো হয়। এ বিষয়ে থানায় জিডি হয়েছে। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবু জাফর বলেন, ‘ধর্ষিতার শাশুড়ি বিষয়টি আমাদের জানানোর পর আমরা এ বিষয়ে একটি জিডি করেছি। আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি, ইয়ার হোসেন নামের এক লোক টেলিফোনে এই হুমকি দিচ্ছে। তাকে ধরতে ইতিমধ্যে পুলিশ মাঠে নেমেছে।’