নবীনগরে গৃহবধূ ধর্ষণ ও শিশু খুনের মামলার প্রধান আসামি রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রেজতপুর গ্রামে সংঘটিত ডাকাতি, ধর্ষণ ও শিশু খুনের মামলার প্রধান আসামি বাদশা মিয়াকে (৩৮) ছয় দিনের রিমান্ডে এনেও তাঁর কাছ থেকে কোনো তথ্য উদ্ধার করতে পারছে না পুলিশ।গত রোববার তাঁকে ব্রাহ্মণবাড়িয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোর্শেদ আল মামুনের আদালতে পাঠিয়ে ১০ দিনের রিমান্ডের আবেদন করা হলে বিচারক তাঁর ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত শুক্রবার তাঁকে ঢাকার উত্তরা থেকে গ্রেপ্তার করা হয়। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ও এই মামলার তদন্তকারী কর্মকর্তা ফুয়াদ রুহানী গতকাল মঙ্গলবার বলেন, ‘বাদশাকে ছয় দিনের রিমান্ডে আনা হয়েছে। গত তিন দিনেও তার কাছ থেকে তেমন তথ্য পাওয়া যায়নি। সে পুলিশের কাছে একেক সময় একেক রকম তথ্য দিচ্ছে, সেসব যাচাই-বাছাই করা হচ্ছে।’ ১৯ মে দিবাগত রাতে উপজেলার রেজতপুর গ্রামে মালয়েশিয়া প্রবাসী এক ব্যক্তির বাড়িতে ডাকাতি করতে এসে ডাকাতেরা ওই বাড়ির গৃহবধূকে (২০) ধর্ষণ করে এবং তাঁর দুই বছরের শিশুপুত্রকে হত্যা করে।