নবীনগরে গৃহবধূকে ধর্ষণ ও শিশু খুনের মামলার প্রধান আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রেজতপুর গ্রামে সংঘটিত ডাকাতি, ধর্ষণ ও শিশু খুনের ঘটনার ছয় দিন পর অবশেষে মামলার প্রধান আসামি বাদশা মিয়াকে (৩৮) গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বাড়ি উপজেলার শ্রীরামপুর গ্রামে।গত শুক্রবার সন্ধ্যায় ঢাকার উত্তরা থেকে র‌্যাব-৩ তাঁকে আটক করে রাতেই নবীনগর থানায় হস্তান্তর করে।নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ও এই মামলার তদন্তকারী কর্মকর্তা ফুয়াদ রুহানী বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে তার অপরাধের কথা স্বীকার করেছে। তাকে কাল রোববার (আজ) আদালতে পাঠানো হবে।’ র‌্যাব-৩-এ কর্মরত মেজর মহিউদ্দিন মুঠোফোনে বলেন, ‘নবীনগর থানার অনুরোধে র‌্যাব-৩ গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় বাদশাকে ঢাকার উত্তরা থেকে আটক করে। পরে নবীনগর থানার পুলিশের কাছে রাতেই তাকে হস্তান্তর করা হয়।’