নবীনগরে গৃহবধূকে হত্যার অভিযোগ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্রীঘর গ্রামে আকলিমা আক্তার (২২) নামের এক গৃহবধূকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। দাবি করা যৌতুকের টাকা না পেয়ে গৃহবধূকে শ্বশুরবাড়ির লোকেরা হত্যা করেছে বলে তাঁর বাবার বাড়ি থেকে অভিযোগ করা হয়। পুলিশ গতকাল সোমবার বিকেলে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠিয়েছে।