নবীনগরে গৃহবধূর আত্মহত্যা, স্বামী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় স্বামীর হাতে ঝাড়ুপেটার অপমান সইতে না পেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে মৃতের ভাই থানায় মামলা করলে পুলিশ মৃতের স্বামীকে গ্রেপ্তার করে গতকাল মঙ্গলবার আদালতে প্রেরণ করেছে।পুলিশ, এলাকাবাসী ও মামলার সূত্রে জানা গেছে, উপজেলার সীতারামপুর গ্রামের বাসিন্দা সৈয়দ হোসেন (৪৫) দাম্পত্য কলহের জের ধরে তাঁর স্ত্রী সুফলা বেগমকে (৩২) প্রায়ই নির্যাতন করতেন। ঘটনার দিন গত রোববার সৈয়দ হোসেন স্ত্রী সুফলাকে ঘরের ঝাড়ু দিয়ে মারধর করেন। এ ঘটনার পর সুফলা ওই দিন রাতে অপমানে কীটনাশক পান করেন। পরে তাঁকে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।