নবীনগরে গৃহবধূর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নজরদৌলতপুর গ্রাম থেকে গতকাল শুক্রবার খুকুমনি নামের এক গৃহবধূর জবাই করা লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, পারিবারিক কলহের জের ধরে স্বামীর হাতে ওই গৃহবধূ খুন হয়েছেন।স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার আগরপুর গ্রামের মো. অলিউল্লাহর সঙ্গে দুই বছর আগে নরসিংদীর রায়পুরা উপজেলার কড়ইপুর গ্রামের খুকুমনির (২০) বিয়ে হয়। গত বৃহস্পতিবার অলিউল্লাহ স্ত্রীকে নিয়ে নজরদৌলতপুর গ্রামে তাঁর আত্মীয়ের বাড়ি বেড়াতে যান। রাতে খাওয়া-দাওয়ার পর ওই দম্পতি ঘুমিয়ে পড়েন। গতকাল সকালে তাঁদের ঘরে গিয়ে গৃহবধূর জবাই করা লাশ পড়ে থাকতে দেখে বাড়ির লোকজন পুলিশে খবর দেয়।নবীনগর থানার পরিদর্শক (তদন্ত) ফুয়াদ রোহানী গতকাল দুপুরে প্রথম আলোকে বলেন, এ ঘটনায় মামলা হয়েছে।