নবীনগরে জামায়াতের আমীরসহ সাতজন জেলহাজতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে গ্রেপ্তার হওয়া জামায়াতের উপজেলা আমীরসহ সাত নেতা-কর্মীকে গতকাল রোববার ১৫১ ধারায় আদালতে পাঠানো হলে আদালত তাঁদের জেলা হাজতে পাঠান।জানা গেছে, শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলা জামাতের উদ্যোগে জামায়াতের সাবেক আমীর গোলাম আযমের মুক্তির দাবিতে উপজেলা সদরে এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি লঞ্চঘাট এলাকায় পৌঁঁছালে সাদা পোশাকধারী পুলিশের সহযোগিতায় ছাত্রলীগের নেতা-কর্মীরা জামায়াতের মিছিলের পেছন থেকে হামলা চালায়। এ সময় মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। ছাত্রলীগের সহযোগিতায় পুলিশ ঘটনাস্থল থেকে জামায়াতের সাত নেতা-কর্মীকে গ্রেপ্তার করে।