নবীনগরে ট্রলার ডুবে শিশুর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার পূর্ব ইউনিয়নের মোহল্লা এলাকায় তিতাস নদীতে গতকাল রোববার সকালে যাত্রীবাহী একটি ট্রলার (ইঞ্জিনচালিত নৌকা) ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় কমপক্ষে ১০ জন যাত্রী আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের মেরকুটা গ্রাম থেকে গতকাল সকাল ১০টার দিকে শতাধিক যাত্রী নিয়ে একটি ট্রলার নবীনগর সদরের উদ্দেশে রওনা হয়। সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে তিতাস নদীর মোহল্লার কাছে হঠাৎ ট্রলারটি উল্টে যায়। এ সময় সাঁতরে তীরে উঠতে গিয়ে কমপক্ষে ১০ জন যাত্রী আহত হন। কিন্তু খড়িয়ালা গ্রামের জহুরুল ইসলামের মেয়ে হাবিলা আক্তার (২) ডুবে মারা যায়।
আহত ব্যক্তিদের মধ্যে পাঁচজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।