নবীনগরে তরুণী ধর্ষণের শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় এক তরুণী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নবীনগর থানায় মামলা করা হয়েছে। এলাকাবাসী ও পুলিশ সূত্রের বিবরণ অনুযায়ী, উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের নিলখী গ্রামের ইকবাল মিয়ার সঙ্গে ওই তরুণীর (১৭) প্রেমের সম্পর্ক ছিল। গত শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে ইকবাল মেয়েটিকে বিয়ের কথা বলে তাঁর বাড়িতে নিয়ে যান। পরে কৌশলে মেয়েটিকে পাশের এক বাগানে নিয়ে ধর্ষণ করেন ইকবাল। একপর্যায়ে মেয়েটিকে বাগানে ফেলে রেখে তিনি চলে যান।নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু জাফর প্রথম আলোকে বলেন, ধর্ষণের শিকার মেয়েটি বর্তমানে থানা হেফাজতে রয়েছেন। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ইকবালকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ডাক্তারি পরীক্ষার জন্য আগামীকাল মঙ্গলবার মেয়েটিকে জেলা সদর হাসপাতালে পাঠানো হবে।