নবীনগরে তিতাস নদীতে নৌ দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর-গোকর্ণ নৌপথের গোসাইপুরের কাছে তিতাস নদীতে গতকাল সোমবার নৌ দুর্ঘটনায় আবদু মিয়া (৭০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, বেলা ১১টার দিকে ভৈরবনগর লঞ্চঘাটের অদূরে মনিপুর খেয়াঘাট থেকে একটি যাত্রীবাহী নৌকা ২০-২৫ জন যাত্রী নিয়ে উপজেলার গোসাইপুর বাজারের দিকে যাচ্ছিল। এ সময় নবীনগর থেকে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশে ছেড়ে যাওয়া একটি যাত্রীবাহী স্পিডবোট নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী নৌকাটির ওপর উঠে যায়। এতে নৌকা ও স্পিডবোটের কয়েকজন যাত্রী নদীতে পড়ে যায়। এ সময় নৌকার যাত্রী আবদু মিয়া (৭০) ঘটনাস্থলেই মারা যান। তাঁর বাড়ি উপজেলার ভৈরবনগর গ্রামে।