নবীনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষ লোকজনের মারধরে মমতাজ উদ্দিন (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। তবে কেউ গ্রেপ্তার হয়নি।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের বন্দেবাহের চরগ্রামের আওয়ামী লীগের কর্মী মমতাজ উদ্দিন গত ২৪ সেপ্টেম্বর সন্ধ্যায় শ্রীঘর বাজার থেকে বাড়ি ফেরার সময় রাস্তায় জনৈক ওসমান মিয়ার সঙ্গে ধাক্কা লাগে। এ নিয়ে উভয়ের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে ওসমান মিয়ার লোকজন মমতাজ উদ্দিনকে প্রচণ্ড মারধর করে। পরে গুরুতর অবস্থায় তাঁকে স্থানীয় সলিমগঞ্জ ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়। সেখানে গত বুধবার রাতে তিনি মারা যান।এ ঘটনায় নিহত মমতাজ উদ্দিনের ভাতিজা ইমন মিয়া বাদী হয়ে স্থানীয় বিএনপির নেতা জজ মিয়াকে প্রধান আসামি করে ১৩ জনের বিরুদ্ধে মামলা করেছেন।