নবীনগরে দিনদুপুরে ১০ ভরি স্বর্ণ চুরি দুজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রসুল্লাবাদ বাজারে গত রোববার দিনদুপুরে একটি স্বর্ণালংকারের দোকান থেকে প্রায় ১০ ভরি স্বর্ণালংকার চুরি হয়েছে। এ ঘটনায় বাজারের ব্যবসায়ীরা দুজনকে আটক করে ধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেন। আটক দুজনকে গতকাল পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।বাজারের স্বর্ণ ব্যবসায়ী সঞ্জিত কুমার পাল অভিযোগ করেন, তাঁর বনশ্রী জুয়েলার্সের কর্মচারী পরিমল দেব রোববার দুপুর আনুমানিক দেড়টার দিকে দোকানে তালা দিয়ে বাইরে যান। কিছুক্ষণ পর ফিরে শাটার খুলে দোকানে ঢুকে ভেতরে কয়েকজন কালো পোশাক পরা লোককে যাবতীয় স্বর্ণালংকার একটি ব্যাগে ভরতে দেখেন। এ সময় পরিমল চিৎকার শুরু করলে বাজারের ব্যবসায়ীরা ছুটে এসে ওই দলের দুই সদস্যকে আটক করে ধোলাই দেন। আটক হওয়া দুজন হলেন উপজেলার কাজেল্লা গ্রামের শামীম মিয়া (২৮) ও মুরাদনগরের রুবেল মিয়া (২৬)। পরে তাঁদের পুলিশে দেওয়া হয়।