প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় দুই দিনে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে প্রায় ২০ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। এর মধ্যে গতকাল সোমবার এক দিনেই ১৩ জনের ভর্তি হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, ডায়রিয়া ওয়ার্ড ছাড়াও হাসপাতালের পুরুষ ও মহিলা ওয়ার্ডে ডায়রিয়া রোগীতে ভরে গেছে। হাসপাতালের জরুরি বিভাগ সূত্র জানায়, গতকাল ভর্তি হওয়া ১৩ রোগীর ১২ জনের বয়সই এক বছরের নিচে। আক্রান্ত এক শিশুর আত্মীয় দিদারুল আলম বলেন, সরকারি হাসপাতালে ডায়রিয়া রোগীরা ঠিকভাবে চিকিৎসা পাচ্ছে না। তবে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ এস এম শহীদুল্লাহ বলেন, ‘বর্তমানে ডায়রিয়ার প্রকোপ বেশি হলেও হাসপাতালে পর্যাপ্ত ওষুধ ও স্যালাইন রয়েছে। রোগীদের সঠিকভাবে চিকিৎসাও দেওয়া হচ্ছে।’