নবীনগরে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কেদারখোলা গ্রামে গতকাল বৃহস্পতিবার দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত ও ১০ জন আহত হয়েছে।পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, বীরগাঁও ইউনিয়নের কেদারখোলা গ্রামের বিল্লাল মিয়া ও আমজাদ হোসেনের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। গত কোরবানির ঈদের দিনেও ঈদের নামাজ আদায় নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। ওই ঘটনার জের ধরে গতকাল সকালে উভয় পক্ষের লোকজন টেঁটা, কিরিজ, রামদা, বল্লম ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষে বিল্লাল মিয়ার পক্ষের সাফিউদ্দিন মিয়া (৪৮) নামে এক ব্যক্তি ঘটনাস্থলেই টেঁটাবিদ্ধ হয়ে মারা যান এবং ১০ জন আহত হয়। আহত ব্যক্তিদের নবীনগর ও রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।নবীনগর থানার উপপরিদর্শক (এসআই) হারুন অর রশীদ জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাক্ষণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।