নবীনগরে দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় অভিনব কায়দায় ফেরিওয়ালা সেজে ৩০ কেজি গাঁজা বহন করে পাচারের সময় গত মঙ্গলবার সন্ধ্যায় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতরা হলেন নরসিংদীর রায়পুরা গ্রামের লিটন দাস (৩৫) ও কসবার আখর গ্রামের শিপন মিয়া (৩০)।মামলার তদন্তকারী কর্মকর্তা নবীনগর থানার এসআই মো. শহীদুল ইসলাম বলেন, ‘উদ্ধার করা গাঁজার মূল্য দেড় লক্ষাধিক টাকা। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করে গতকাল বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।’