নবীনগরে দেয়াল ধসে শিশুর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার মাঝিকাড়া গ্রামে গত সোমবার সীমানা দেয়ালধসে আবদুর রহমান (৩) নামের এক শিশু মারা গেছে। সে মাঝিকাড়া গ্রামের রাজমিস্ত্রি মজিবুর রহমানের ছেলে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বেলা সাড়ে ১১টার দিকে রহমান প্রতিবেশী মাসুদ মিয়ার বাড়ির ঝুঁকিপূর্ণ দেয়ালের পাশে খেলছিল। এ সময় হঠাৎ করে ওই দেয়াল তার ওপর ধসে পড়ে। স্থানীয় লোকজন তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশু আবদুর রহমানকে মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা আলমাস হোসেন বলেন, মাথায় আঘাত লাগায় ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়েছে। নবীনগর থানার এসআই মিজানুর রহমান বলেন, ‘ঘটনাটি শুনেছি। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’