নবীনগরে নির্বাচনোত্তর সহিংসতায় নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় বিবদমান দুই পক্ষের মধ্যে গত মঙ্গলবার নির্বাচনোত্তর সহিংসতায় গুরুতর আহত হারুন মিয়া (৩৫) অবশেষে গতকাল বৃহস্পতিবার সকালে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জাফর জানান, মঙ্গলবারের মারামারির ঘটনায় দুটি মামলা হয়েছে। একজন মারা যাওয়ায় একটি মামলায় ৩০২ ধারা অন্তর্ভুক্ত হবে।