নবীনগরে প্রথম নারী ইউপি চেয়ারম্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে জয়ী হয়েছেন মৌসুমী আক্তার। উপজেলায় এ প্রথম কোনো নারী চেয়ারম্যান পদে নির্বাচিত হলেন। তিনি নবীনগর পূর্ব ইউনিয়ন থেকে চেয়ারম্যান নির্বাচিত হন।
গত বৃহস্পতিবার নবীনগর উপজেলায় ১১টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী ৫২ জনের মধ্যে একমাত্র নারী প্রার্থী ছিলেন মৌসুমী আক্তার। আওয়ামী লীগের দলীয় মনোনয়ন না পেয়ে তিনি বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। মৌসুমী আক্তার বলেন, ‘অনেক ভালো লাগছে। পরিবারের ইচ্ছা পূরণ করতে পেরেছি।’