নবীনগরে প্রধান শিক্ষকের কক্ষ তছনছের ঘটনায় লিখিত অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্যামগ্রামে বনলতা বিপিন বালিকা উচ্চবিদ্যালয়ে দুর্বৃত্তদের হানা ও জরুরি কাগজপত্র লুটের ঘটনায় গতকাল মঙ্গলবার প্রধান শিক্ষিকা নবীনগর থানায় লিখিত অভিযোগ করেছেন। গত রোববার রাতে একদল দুর্বৃত্ত প্রধান শিক্ষিকার কক্ষ তছনছ ও দরকারি কাগজপত্র লুট করে।প্রধান শিক্ষিকা শাহিদা বেগম ও পরিচালনা পর্ষদের সদস্য নাজিমউদ্দিন জানান, রাত আনুমানিক একটার দিকে পাঁচ-ছয়জন মুখোশ পরা অস্ত্রধারী বিদ্যালয়ে হানা দেয়। তারা নৈশপ্রহরী শফিকুল ইসলামকে (৪৫) মারধর করে হাত-পা বেঁধে প্রধান শিক্ষিকার কক্ষের তালা ভেঙে ভেতরে ঢোকে। সেখানে মালামাল তছনছ ও যাওয়ার সময় গুরুত্বপূর্ণ কাগজপত্র লুট করে তারা।