নবীনগরে বালিশচাপায় সালেহার মৃত্যু হয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কাজলিয়া গ্রামে চোরের দল নয়, দেবর-ভাবি বালিশচাপা দিয়ে সালেহা খাতুনকে (১৪) হত্যা করেছে। ভাবি ফাতেমা বেগম ও দেবর নূরুল আমীন পুলিশের কাছে এমন তথ্য দিয়েছেন বলে জানা গেছে।
পুলিশ সূত্র জানায়, ৭ জুলাই রাতে প্রবাসী ফায়েজ মিয়ার বাড়িতে একদল চোর ঢোকে। এ সময় চোরের আঘাতে ওই প্রবাসীর ছোট বোন সালেহা খুন হয় বলে অভিযোগ এনে থানায় সালেহার বাবা রূপন মিয়া মামলা করেন। পুলিশ তদন্ত করতে এসে হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সালেহার ভাবি ফায়েজের স্ত্রী ফাতেমা ও ফাতেমার চাচাতো দেবর নূরুল আমীনকে গত শুক্রবার রাতে গ্রেপ্তার করে।
নবীনগর থানার এসআই যুবরাজ বিশ্বাস বলেন, স্বামী বিদেশে থাকায় চাচাতো দেবরের সঙ্গে ফাতেমার অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে। ঘটনার রাতে তাঁদের একত্রে দেখে ফেলায় সালেহাকে হত্যা করা হয়। তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।