নবীনগরে বিচারিক হাকিমের গাড়ি ভাঙচুর, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় একজন বিচারিক হাকিমের গাড়ি ভাঙচুরের অভিযোগে গত রোববার ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার মোমেন মিয়া (৩০) নবীনগর পৌর ছাত্রলীগের একাংশের আহ্বায়ক।পুলিশ সূত্র জানায়, মোমেনকে গতকাল সোমবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম মোশাররফ হোসাইনের আদালতে পাঠানো হয়েছে। আদালত তাঁর জামিনের আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।ব্রাহ্মণবাড়িয়ার বিচারিক হাকিম আদালতের (তৃতীয় আদালত) ম্যাজিস্ট্রেট মোর্শেদ আল মামুন ভুঁইয়া প্রথম আলোকে বলেন, ‘আমি ছুটিতে আছি। রোববার বিকেলে ব্যক্তিগত কাজ শেষে ফেরার পথে নবীনগর পৌর বাসস্ট্যান্ডের কাছে এক যুবককে (মোমেন মিয়া) মাদকাসক্ত অবস্থায় কয়েকটি অটোরিকশা ভাঙচুর করতে দেখে গাড়ি থামাই। এ সময় ওই যুবক লাথি মেরে আমার গাড়ির হেডলাইট ভেঙে ফেলে। আমি বিষয়টি স্থানীয় পুলিশকে জানিয়ে ব্যবস্থা নিতে বলি।’