নবীনগরে বিদ্যালয়ে ডাকাতি, নৈশপ্রহরী আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রসুল্লাবাদ ইউ এ খান উচ্চবিদ্যালয়ে গতকাল শুক্রবার ডাকাতি হয়েছে। বিভিন্ন সূত্রে জানা যায়, ডাকাতেরা স্কুলের তালা ভেঙে প্রায় ৫০ হাজার টাকা, একটি কম্পিউটারসহ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ডাকাতদের দায়ের কোপে স্কুলের নৈশপ্রহরী মুজিবুর রহমান (৫৫) গুরুতর আহত হন। ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার উপপরিদর্শক (এসআই) আবদুল মালেক বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।