নবীনগরে বিনা মূল্যে চিকিৎ সাসেবা দিচ্ছে সেনাবাহিনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় ভ্রাম্যমাণ হাসপাতালে জনসাধারণকে বিনা মূল্যে চিকিৎ সাসেবা দিচ্ছে সেনাবাহিনী। পৌর এলাকার নারায়ণপুর খেলার মাঠে স্থাপিত এই হাসপাতালে রয়েছে রোগনির্ণয় ও অস্ত্রোপচারের সুবিধা। ওষুধও দেওয়া হয় বিনা মূল্যে। হাসপাতাল সূত্রে জানা গেছে, কুমিল্লা সেনানিবাস থেকে সেনাবাহিনীর একটি বিশেষ দল নারায়ণপুর খেলার মাঠে ৩০ শয্যার এই আধুনিক ভ্রাম্যমাণ হাসপাতাল স্থাপন করে। সেখানে ২৩ ডিসেম্বর থেকে বিনা মূল্যে চিকিৎ সাসেবা দেওয়া হচ্ছে। আগামী ১৯ জানুয়ারি পর্যন্ত এ কার্যক্রম চলবে। একাধিক তাঁবুর ভেতর রয়েছে ৩০টি সুসজ্জিত বিছানা, একটি অস্ত্রোপচারের কক্ষ, একটি এক্স-রে কক্ষ, একটি রোগনির্ণয় কক্ষ ও জরুরি বিভাগসহ রোগীদের জন্য নানা ধরনের আধুনিক সুযোগ-সুবিধা। হাসপাতালের বাইরে ছয়টি তাঁবু টাঙিয়ে কাউন্টার খুলে চিকিৎ সকেরা রোগী দেখছেন। হাসপাতালের মোট ছয় চিকিৎ সকের মধ্যে চারজন লে. কর্নেল পদমর্যাদার শল্য-বিশেষজ্ঞ এবং অপর দুজন ক্যাপ্টেন পদমর্যাদার চিকিৎ সক। প্রতিদিন সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত রোগী দেখা হয়। তবে জরুরি বিভাগ ২৪ ঘণ্টা খোলা থাকে। এর মধ্যে এ হাসপাতালে দুটি সফল অস্ত্রোপচার করা হয়েছে। হাসপাতালের প্রায় ১০০ সেনাসদস্যের বিশেষ দলটির নেতৃত্বে (সিও) থাকা লে. কর্নেল গোলাম মোস্তফা সারওয়ার প্রথম আলোকে বলেন, প্রতিদিনই রোগী আসছে। এক সপ্তাহে অন্তত ছয় হাজার রোগীকে চিকিৎ সাসেবা দেওয়া হয়েছে।