নবীনগরে বৃদ্ধ খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় মারধরে এক বৃদ্ধ খুন হয়েছেন।পুলিশ জানায়, উপজেলার বিদ্যাকুট গ্রামে শুক্রবার রাতে দুই প্রতিবেশী সানু মিয়া ও লিটন মিয়ার বাড়ির দুটি শিশু ওবায়দুল ও সাহাদাতের মধ্যে সামান্য মারামারি হয়। এর জের ধরে সাহাদাতের ভাই লিটন মিয়া উত্তেজিত হয়ে ওবায়দুলের মা রোজিনা বেগমকে এসে পেটাতে থাকেন। এ সময় রোজিনার শ্বশুর সানু মিয়া (৬০) পুত্রবধূকে রক্ষা করতে এলে লিটন মিয়ার কিল-ঘুষিতে ঘটনাস্থলেই নিহত হয়।