নবীনগরে যুবককে জবাই করে হত্যা
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় মুক্তার হোসেন (২৭) নামের এক যুবককে জবাই করে হত্যা করা হয়েছে। তাঁর বাড়ি নবীনগর পৌরসভার আলিয়াবাদ গ্রামে। তিনি ভাড়ায় যাত্রী নিয়ে মোটরসাইকেল চালাতেন। তাঁর ছয় মাস বয়সী একটি পুত্রসন্তান রয়েছে। এদিকে এ নৃশংস হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে গতকাল শুক্রবার দুপুরে শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মুক্তার বুধবার রাত আনুমানিক আটটার দিকে তাঁর মোটরসাইকেলের পেছনে যাত্রী নিয়ে নবীনগর পৌর বাসস্ট্যান্ড থেকে বের হয়ে যান। পরে রাত নয়টার দিকে তাঁর আত্মীয়স্বজন খবর পায়, উপজেলার রসুল্লাবাদ টেম্পোস্ট্যান্ডের কাছে মুক্তারের গলাকাটা লাশ ও মোটরসাইকেলটি পড়ে আছে। সোহেল মিয়া, কামাল মিয়াসহ মুক্তারের একাধিক বন্ধু বলেন, ‘হত্যাকারীরা মুক্তারকে নৃশংসভাবে জবাই করে হত্যার পর রাস্তায় ফেলে রেখে গেলেও তাঁর মোটরসাইকেল কিংবা মানিব্যাগ থেকে একটি টাকাও নিয়ে যায়নি।’ নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানূর রহমান বলেন, ‘মনে হচ্ছে, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।