নবীনগরে যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ইব্রাহিমপুর এতিমখানা ফটকের কাছের একটি ডোবা থেকে গতকাল মঙ্গলবার সকালে কামরুল হাসান (২৮) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বাড়ি উপজেলার শ্রীরামপুর গ্রামে।নিহত কামরুল ভাড়ায় যাত্রী নিয়ে মোটরসাইকেল চালাতেন। তাঁর দুই বছর বয়সী একটি মেয়ে রয়েছে। এ ব্যাপারে কামরুলের বাবা জয়নাল আবেদীন বাদী হয়ে নবীনগর থানায় হত্যা মামলা করেছেন।