নবীনগরে যুবকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার পুলিশ গতকাল সোমবার বিকেলে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে।পুলিশ জানায়, উপজেলার জিনোদপুর ইউনিয়নের বাঙ্গরার কাছে নবীনগর-কোম্পানীগঞ্জ সড়কের কাছে অজ্ঞাতপরিচয় এক যুবকের (২৫) লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ গতকাল বিকেল সাড়ে চারটার দিকে লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়।নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশের শরীরে তেমন কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।