নবীনগরে শিক্ষককে মারধরের অভিযোগে চারজন আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জালশুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে গাছের সঙ্গে বেঁধে মারধরের অভিযোগে গত শনিবার রাতে পুলিশ চারজনকে আটক করেছে। তাঁরা হলেন বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সহসভাপতি কামাল উদ্দিন এবং তাঁর ভাই আবদুর রহিম, জাহাঙ্গীর আলম ও শ্যাম্পু মিয়া।নবীনগর থানায় শ্যাম্পু মিয়া প্রথম আলোকে বলেন, প্রধান শিক্ষক তাঁর ভাইয়ের মেয়ের কানে চড় মারেন। এতে মেয়েটির কান দিয়ে রক্ত বের হয়। এ ঘটনায় তিনি প্রধান শিক্ষককে রাস্তায় আটকে কিছু কড়া কথা বলেছেন। তাঁকে মারধর করা হয়নি।নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপক কুমার সাহা বলেন, প্রধান শিক্ষক মাখনলাল দেবনাথের অভিযোগের ভিত্তিতে ওই চার ব্যক্তিকে আটক করা হয়েছে।