নবীনগরে সাত গুণী শিক্ষককে সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সাতজন গুণী শিক্ষককে সংবর্ধনা দিয়েছে একটি বেসরকারি সংগঠন। গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার ভোলাচং উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে ওই শিক্ষকদের হাতে সম্মনানা ক্রেস্ট তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইনজীবী শিবশংকর দাস। সভাপতিত্ব করেন ভোলাচং উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন। সংবর্ধিত সাত শিক্ষক হলেন: নবীনগর পাইলট উচ্চবিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মো. শহীদুল হক, একই বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক বিমল কান্তি গুহ, আবদুর রহিম, সোহাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আবদুল করিম, ভোলাচং পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক নিরোদ চন্দ্র দাস, ভোলাচং উচ্চবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক সত্যরঞ্জন সাহা এবং একই বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলী রেজা।