নবীনগরে স্পিডবোট চলাচল বন্ধ, শহরে পুলিশ মোতায়েন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা সদরের স্পিডবোটঘাটে স্পিডবোটে যাত্রী ওঠানোকে কেন্দ্র করে বগডহর ও মাঝিকাড়া গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের পর প্রশাসন ওই ঘাটে অনির্দিষ্টকালের জন্য স্পিডবোট চলাচল বন্ধ করে দিয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে গতকাল শুক্রবার শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।স্থানীয় স্পিডবোট মালিক সমিতির সভাপতি সেলিম মিয়া বলেন, ‘ঘটনার পরপরই ওসি স্যার আমাদের ডেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্পিডবোট চলাচল বন্ধ রাখতে নির্দেশ দেন। তাঁর নির্দেশে আমরা বৃহস্পতিবার বিকেল থেকে স্পিডবোট চলাচল বন্ধ রেখেছি।’ তিনি দাবি করেন, সংঘর্ষ চলাকালে চারটি স্পিডবোট ভাঙচুর করা হয়। এ ধরনের ঘটনায় নবীনগর থেকে স্পিডবোটে চলাচলকারী ব্রাহ্মণবাড়িয়া, আশুগঞ্জ ও ভৈরব নৌপথের যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।