নবীনগরে হাত-পা বাঁধা লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিদ্যাকুট গ্রাম থেকে গতকাল শুক্রবার হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আজমবাড়ির মোড়ে মহেশ সড়কের পাশে একটি খালের পাড়ে লাশটি পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেন। নবীনগর থানার এসআই যুবরাজ বিশ্বাস বলেন, লাশের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।