নবীনগরের এক ব্যবসায়ীর লাশ কুমিল্লায় উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ব্যবসায়ী রঞ্জিত কর্মকারের (৩৮) লাশ গত সোমবার কুমিল্লা থেকে উদ্ধার করা হয়েছে। এলাকাবাসী ও পুলিশ জানায়, উপজেলার জিনোদপুর গ্রামের বাসিন্দা স্বর্ণ ব্যবসায়ী রঞ্জিত সোমবার দুপুরের পর থেকে নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজি করেও তাঁর কোনো হদিস পাওয়া যাচ্ছিল না। ওই দিনই রাতে কুমিল্লা রেলস্টেশনের পাশে তাঁর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন। এ সময় স্থানীয় লোকজন রঞ্জিতের পকেটে থাকা মুঠোফোন দিয়ে তাঁর বাড়িতে যোগাযোগ করে। পরে তাঁর আত্মীয়স্বজন রাতেই লাশ উদ্ধার করে জিনোদপুর গ্রামে নিয়ে আসেন।খবর পেয়ে গতকাল মঙ্গলবার সকালে রঞ্জিতের লাশ থানায় নিয়ে আসে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য তাঁর লাশ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ময়নাতদন্ত শেষে তাঁর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।