নবীনগরের নিখোঁজ, যুবলীগ নেতা উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও নবীনগর পাইলট উচ্চবিদ্যালয়ের পরিচালনা পরিষদের সদস্য আবদুল্লাহ আল মামুনকে অবশেষে পাওয়া গেছে। নিখোঁজ হওয়ার ছয় দিন পর রোববার গভীর রাতে পুলিশ তাঁকে কুমিল্লা থেকে উদ্ধার করে। সোমবার ব্রাহ্মণবাড়িয়ার ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় তাঁর জবানবন্দি লিপিবদ্ধ করার পর তাঁকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে উদ্ধার হওয়া ওই যুবলীগ নেতা নবীনগর থানার ওসির কক্ষে প্রথম আলোকে বলেন, ‘ঈদের পরদিন (মঙ্গলবার) রাত আনুমানিক ১০টার দিকে পাঁচ-ছয়জন যুবক অস্ত্রের মুখে একটি মাইক্রোবাসে আমাকে তুলে নিয়ে যায়। এরপর রোববার রাতে কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় আমাকে অচেতন অবস্থায় ফেলে রেখে তারা পালিয়ে যায়। খবর পেয়ে নবীনগরের পুলিশ আমাকে উদ্ধার করে।’ নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর প্রথম আলোকে বলেন, ‘কুমিল্লা পুলিশের সহযোগিতায় তাঁকে উদ্ধার করা হয়। তবে তাঁর কথাবার্তায় অসংলগ্নতা রয়েছে।