নবীনগরের সেই গ্রামের বাসিন্দারা বিদ্যুৎ পেল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কণিকাড়া গ্রামের বাসিন্দারা অবশেষে পাঁচ দিন পর গত মঙ্গলবার বিদ্যুৎ পেল।এলাকার অনেকে জানান, ওই গ্রামে অবস্থিত বিদ্যুতের একটি বড় ট্রান্সফরমার বিকল হয়ে যাওয়ায় গত বৃহস্পতিবার থেকে সেখানে বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন ছিল। এতে গ্রামের বাসিন্দাদের দুর্ভোগ পোহাতে হয়। পল্লী বিদ্যুৎ সমিতির ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে মঙ্গলবার ওই গ্রামের বিকল ট্রান্সফরমারটি সচল করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির নবীনগর আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মো. আবুল কালাম আজাদ জানান, বিকল হওয়া ট্রান্সফরমারটি মঙ্গলবার সচল করা হয়েছে।