নবীনদের বরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ণিল আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া প্রথম বর্ষের শিক্ষার্থীদের বরণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গতকাল সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এ নবীনবরণ অনুষ্ঠিত হয়। এতে নবীনদের পক্ষে ফাইন্যান্স বিভাগের ছাত্রী জান্নাতুল ফেরদৌস ও বাংলা বিভাগের ছাত্র সোহাগ সিকদারকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন উপাচার্য মুহম্মদ মিজানউদ্দিন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষা ও গবেষণার পাশাপাশি মুক্তবুদ্ধি চর্চার পবিত্র অঙ্গন। এখানে জাতির জন্য ক্ষতিকর কোনো কিছুর স্থান নেই।