নবীনদের বরণ করল রোকেয়া বিশ্ববিদ্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির শিক্ষার্থীদের গতকাল রোববার বরণ করে নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গতকাল বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারকে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এতে সভাপতিত্ব করেন উপাচার্য এ কে এম নূর-উন নবী। এতে কথাসাহিত্যিক অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদ, কবি রুবী রহমান, নবীনবরণ উদ্যাপন কমিটির আহ্বায়ক কলা অনুষদের ডিন নাজমুল হক, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন মতিউর রহমান, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন তাজুল ইসলাম, প্রবীণ শিক্ষার্থীদের পক্ষে সাদিয়া কবীর প্রমুখ বক্তৃতা দেন। অনুষ্ঠান পরিচালনা করেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক তুহিন ওয়াদুদ।