নবীনদের বরণ করে নিল রাজশাহী বিশ্ববিদ্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নতুন শিক্ষার্থীদের লেখাপড়া ও গবেষণা করার মাধ্যমে মেধার পরিচয় দেওয়ার আহ্বান জানিয়েছেন উপাচার্য এম আবদুস সোবহান।বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে আয়োজিত ২০১১-২০১২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এই আহ্বান জানান। গতকাল সোমবার সকাল ১০টায় এই অনুষ্ঠান হয়। এতে সভাপতিত্ব করেন উপাচার্য এম আবদুস সোবহান। তিনি নতুন শিক্ষার্থীদের পক্ষে গণিত বিভাগের সুমাইতা তাবাস্সুম ও ইতিহাস বিভাগের মনসুর হেলালকে ফুলের তোড়া উপহার দিয়ে বরণ করে নেন।উপাচার্য আরও বলেন, বিশ্ববিদ্যালয় জ্ঞানার্জনের পাশাপাশি মুক্ত চিন্তা ও শুভ মূল্যবোধ বিকাশের জায়গা। যে শিক্ষা মানবিক মূল্যবোধকে বিকশিত ও দেশ-জাতি-সমাজকে সমৃদ্ধ করে, সেই শিক্ষায় সবাইকে শিক্ষিত হতে হবে।গতকালের ওই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এম এ বারী।