নবীনবরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুর সরকারি কারিগির মহাবিদ্যালয়ের একাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের নবীনবরণ গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। মহাবিদ্যালয় চত্বরে এ অনুষ্ঠান হয়। এতে সভাপতিত্ব করেন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ শাহ্ মো. আমির আলী। প্রধান অতিথি ছিলেন দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আহমেদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জাওয়াদুল হক সরকার। এ ছাড়া অনুষ্ঠানে দিনাজপুর শিক্ষা বোর্ডের উপসচিব মো. আবদুর রাজ্জাক ও সহকারী কলেজ পরিদর্শক মো. আবদুল মান্নান উপস্থিত ছিলেন। বক্তব্য দেন মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ মো. মঞ্জুরুল ইসলাম, পদার্থবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মো. আবুল কালাম আজাদ প্রমুখ।