প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নড়াইলের লোহাগড়া সরকারি আদর্শ মহাবিদ্যালয়ে গতকাল বৃহস্পতিবার নবীনবরণ অনুষ্ঠান হয়। এ উপলক্ষে কলেজ চত্বরে আলোচনা সভার পর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাসান আলী দেওয়ান। প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক সুবাস চন্দ্র বোস। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ ফয়জুল আমীর, জয়পুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ মসিয়ূর রহমান প্রমুখ।